পালিত হল ডঃ ভীমরাও রামজি আম্বেদকরের মৃত্যু দিবস

পালিত হল ডঃ ভীমরাও রামজি আম্বেদকরের মৃত্যু দিবস

নিজস্ব সংবাদদাতা:- দুর্গাপুর পশ্চিম বিধানসভা আই.এন.টি.ইউ.সি'র উদ্যোগে আজ অর্থাৎ ৬ই ডিসেম্বর ভারতীয় সংবিধানের রূপকার তথা জনক বাবা সাহেব ডাঃ ভীম রাও আম্বেদকর জীর ৬৯ তম মহাপরিনির্বান দিবস উপলক্ষে, দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের দুর্গাপুর আদালত চত্বর নিকটবর্তী "সম্প্রীতি সৌধে" পুষ্পার্ঘ্য অর্পণ ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার সকালের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ,পশ্চিম বর্ধমান জেলা আই.এন.টি.ইউ.সি সভাপতি তথা দলিত আন্দোলনের নেতা সুভাষ সাহা,এডভোকেট আর্য্য ব্যানার্জী, এডভোকেট দেবযানী দাস, মহিলা ইনটাক সদস্যা সুমা দাস দত্ত, দুর্গাপুর ইন্দিরা মেমোরিয়াল সোসাইটির সাধারণ সম্পাদক কপিলেন্দু রায়, কার্যকরী সম্পাদক পাঁচুগোপাল রায় ও গোরাচাঁদ আচার্য্য, ডিএমসি সাফাই কর্মচারী ইউনিয়নের সম্পাদক উজ্জ্বল রুইদাস, কোষাধ্যক্ষ পরিমল রুইদাস, এএসপি ঠিকা মজদুর কংগ্রেসের সহ সভাপতি স্বপন কুন্ডু, সম্পাদক অজয় বাগদি , দুর্গাপুর মহকুমা হসপিটাল ওয়ার্কার্স ইউনিয়নের সহ সম্পাদক সাহেব বাউড়ি(রাজা) , অল বেঙ্গল কন্ট্রাকটর'স সিকিউরিটি গার্ড এন্ড ওয়ার্কার্স কংগ্রেসের সদস্য উত্তম ঘোষ সহ অন্যান্য সদস্যরা । এই অনুষ্ঠানে সুভাষ সাহা বাবা সাহেব আম্বেদকরের জীবন ও তাঁর কাজ নিয়ে দীর্ঘ আলোচনা করেন এবং বলেন , বর্তমান দেশের উত্তাল পরিস্থিতিতে যেখানে দেশের সংবিধান বিপন্ন, শোষিত দলিত শ্রেণীর উপর অত্যাচার ক্রমবর্ধমান, সেখানে দাঁড়িয়ে আমাদের একযোগে বাবাসাহেবের প্রণীত সংবিধানকে রক্ষা করতে একজোট হতে হবে। এদিনের সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ,দুর্গাপুর পশ্চিম বিধানসভা আই.এন.টি.ইউ.সি. সভাপতি এডভোকেট রবীন চ্যাটার্জী।


Click Here to Visit

What's Your Reaction?

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0